শিরোনাম

ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে বিসিবি একাদশ

নিউজ ডেস্ক : ওয়ানডে সিরিজের আগে একটি মাত্র একদিনের প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে ইংল্যান্ড। আজ মঙ্গলবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম স্বাগতিক বিসিবি নির্বাচিত একাদশের মুখোমুখি হয়েছে তারা। টস জিতেছেন বিসিবি দলের অধিনায়ক ইমরুল কায়েস। আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইমরুলের সাথে ব্যাটিং ওপেন করেছেন সৌম্য সরকার। জাতীয় দলে খেলা ৬ খেলোয়াড় আছেন বিসিবি একাদশে।

৩টি ওয়ানডে ও ২টি টেস্ট খেলতে বাংলাদেশে এসেছে ইংল্যান্ড দল। প্রথম ওয়ানডে ৭ অক্টোবর, ঢাকার মিরপুরে। ৯ অক্টোবর একই মাঠে দ্বিতীয় ওয়ানডে। সিরিজের শেষ ম্যাচটি ১২ তারিখে চট্টগ্রামে। সেখানে ২০ তারিখ শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ঢাকায় ফিরে ২৮ তারিখ থেকে শেষ টেস্ট। মাঝে আছে দুটি দুই দিনের ম্যাচ।

বিসিবি একাদশ : ইমরুল কায়েস (অধিনায়ক), সৌম্য সরকার, নাসির হোসেন, আল-আমিন, আল-আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আলাউদ্দিন বাবু, এবাদাত হোসেন, মোহাম্মদ মানিক, শুভাগত হোম, সানজামুল ইসলাম, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত।

ইংল্যান্ড একাদশ : জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, জ্যাক বল, স্যাম বিলিংস, লিয়াম ডসন, বেন ডাকেট, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জ্যাসন রয়, বেন স্টোকস, জেমস ভিন্স, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড, স্টিভ ফিন।

 

basic-bank

Be the first to comment on "ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে বিসিবি একাদশ"

Leave a comment

Your email address will not be published.


*