শিরোনাম

পুরুষ পপ স্টারকে জড়িয়ে ধরায় নাইজিরীয় ফিল্ম তারকা নিষিদ্ধ

নিউজ ডেস্ক : তাই দেশের এক পপ তারকার এক মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন হাউসা চলচ্চিত্র শিল্পের তারকা রাহমা সাদাউ।

ভিডিওতে তার চরিত্র এক সবজি বিক্রেতার- গায়ক ক্লাসিক যার মন জয়ের চেষ্টা করছে।

প্রথমে পাত্তা না দিলেও শেষে তিনি হার মানেন। এবং সেসময় কিছু ঘনিষ্ঠ আলিঙ্গনের দৃশ্য রয়েছে।

ভিডিওটি প্রকাশের পরপরই মোল্লাদের কোপানলে পড়ে যান রাহমা সাদাউ এবং সেই সাথে হাউসা চলচ্চিত্র শিল্প।

চাপের মুখে হাউসা চলচ্চিত্র শিল্প সমিতি (মোপ্পান) মিস সাদাউকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে।

সমিতির সভাপতি মুহাম্মাদু মাইকাবা বিবিসিকে বলেছেন, “এর আগেও আমরা মি সাদাউকে কয়েকবার সাবধান করেছি.. তিনি আমাদের ভাবমূর্তির পরোয়া করেন না।”

মিস সাদাউ এখন ভারতে ছুটি কাটাচ্ছেন। তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র : বিবিসি বাংলা

 

basic-bank

Be the first to comment on "পুরুষ পপ স্টারকে জড়িয়ে ধরায় নাইজিরীয় ফিল্ম তারকা নিষিদ্ধ"

Leave a comment

Your email address will not be published.


*