নিউজ ডেস্ক : ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশনের (ইমা) দ্বিতীয়বার নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শনিবার (৪ মার্চ) সকাল ১০টা থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। প্রধান নির্বাচন কমিশনার ইফতেখার আহমেদ জানান, ভোটগ্রহণ সকাল ১০টা থেকে শুরু হয়েছে যা বিকেল ৪টা পর্যন্ত চলবে।
নির্বাচনে মোট ১২টি পদের মধ্যে ৭টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হওয়ায় বাকি ৫টি পদে ভোট গ্রহণ করা হচ্ছে।
নির্বাচনে সভাপতি পদে সময় টেলিভিশনের মার্কেটিং হেড আখতার হোসেন ও এটিএন বাংলার শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে যমুনা টেলিভিশনের মনিরুল ইসলাম মনি, একাত্তর টিভির কামারুজ্জামান ও ইটিভির আনিসুর রহমান পাভেল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে গাজী টিভির মতিয়ার মামুন, ইন্ডিপেন্ডেন্ট টিভির আব্বাস রেজা, মোহনা টিভির তসলিমা চৌধুরী ও এটিএন নিউজের হারুণ-অর-রশিদ এবং সাংগাঠনিক সম্পাদক পদে বাংলা ভিশনের রাহাত উজ্জামান ও বিজয় টিভির বুলবুল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া মহিলা সম্পাদক পদে লড়ছেন ডিবিসি টিভির সোহান ইসলাম ও ইন্ডিপেন্ডেন্ট টিভির সাদাব আফরিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, নির্বাচিত প্রার্থীরা আগামী দুই বছরের জন্য সংগঠনের প্রতিনিধিত্ব করবেন।
‘ইমা’ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

Be the first to comment on "‘ইমা’ নির্বাচনে ভোটগ্রহণ চলছে"