শিরোনাম

পদ্মা সেতুকে ‘শেখ হাসিনা সেতু’ নামকরণের দাবি

নিউজ ডেস্ক : নির্মাণ হওয়া পদ্মা সেতুকে ‘শেখ হাসিনা সেতু’ নামকরণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ তাঁতী লীগ। শনিবার সকাল সাড়ে দশটায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে সংগঠনটি। মানববন্ধনে সংগঠনের শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট বারের সভাপতি এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন।

প্রধান অতিথীর বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনা নিজে দাড়িয়ে থেকে পদ্মা নদীর বুকে যে সপ্ন গড়ছেন সেটার নাম ‘শেখ হাসিনা সেত’ হিসেবে নামকরণ করে তার প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্যই আমাদের এই দাবি। এ দাবি না মানা হলে আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও জানান তিনি।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা, এশিয়ান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও সিআইপি হারুণ-উর-রশিদ। তিনি বলেন, পদ্মা সেতুকে শেখ হাসিনা সেতু হিসেবে নামকরণ করা সময়ের দাবি। পদ্মা সেতুতে শেখ হাসিনার অবদান কেমন সেটা সবাই জানে। এ সময় তিনি এ বিষয়ে সবাইকে সরব হওয়ার আহব্বান জানান।

basic-bank

Be the first to comment on "পদ্মা সেতুকে ‘শেখ হাসিনা সেতু’ নামকরণের দাবি"

Leave a comment

Your email address will not be published.


*