শিরোনাম

ইমুর ‘এক রাতের জন্য’

নিউজ ডেস্ক : সম্ভাবনাময়ী অভিনেত্রী আলভিরা ইমু। ‘জানে মন তুই জীবন’ নামের ছবিতে নায়ক শাকিব খানের বিপরীতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় উঠে আসেন নবাগত নায়িকা আলভিরা ইমু। কিন্তু হঠাৎ করেই সিদ্ধান্ত নেন এই ছবি তিনি করবেন না। তবে এবার পরপর দুই ছবিতে চুক্তিবদ্ধ হলেন এই নায়িকা। ‘এক রাতের জন্য’ শিরোনামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ইমু।

গত বুধবার পরিচালক অপূর্ব-রানার ‘এক রাতের জন্য’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে এ সিনেমায় তার বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো নিশ্চিত হয় নি।

সুন্দর গড়নের ইমু শাকিব খানের বিপরীতে চুক্তিবদ্ধ হয়ে হইচই ফেলে দিয়েছিলেন। যেখানে শাকিব খানের বিপরীতে প্যারালাল চরিত্র হলেও অভিনয়ের জন্য মুখিয়ে থাকেন সেখানে ইমু ছবিটি থেকে নিজেকে প্রথ্যাহার করে নিলেন। এটা বিস্ময়কর বটে। ইমু বলেন, আসলে আমার পরিবারের পূর্ণ সমর্থনে মিডিয়ায় এসেছি। এখানে ভালো কাজ করতে চাই। যে কাজটিকে মনে হবে ভালো সেটি আমি করবো।

‘জানে মন তুই জীবন’ ছবিটি ছেড়ে দেওয়ার সময় ইমু বলেছিলেন, ‘নায়িকা মানে কারো গৃহপালিত পশু নই যে দড়ি ধরে টান দিলেই সেদিকে ছুটতে হবে। আমি কারো প্রতি অভিযোগ করছি না। তবে এটুকু বলব, ভালো পরিবারের ছেলেমেয়েরা যদি বাংলাদেশ চলচ্চিত্রে কাজ করতে না পারে, তাহলে আমাদের চলচ্চিত্র কোনো দিনই উঠে দাঁড়াতে পারবে না। ’

ইতোমধ্যে নাচ-গান-মারপিটের বিষয় গুলো রক্ত করেছেন এই অভিনেত্রী। নর্দার্ন ইউনিভার্সিটিতে বিবিএতে অধ্যয়নরত এই অভিনেত্রী জানান আগামী মার্চের ১০ তারিখ থেকে ‘এক রাতের জন্য’ ছবির শুটিং শুরু হবে।

ইমু বলেন, খুব জোরালো ইচ্ছে নিয়েই এই শোবিজে এসেছি। নিজের দক্ষতা ও যোগ্যতা দিয়ে জায়গাটাকে ধরে রাখতে চাই। একই সাথে বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করার জন্য আমার চেষ্টা থাকবে সর্বাত্মক।

basic-bank

Be the first to comment on "ইমুর ‘এক রাতের জন্য’"

Leave a comment

Your email address will not be published.


*