নিউজ ডেস্ক : ডন থ্রি আসার সম্ভাবনা আছে। তবে কেন এখনও আসছে না? সমস্যাটা ঠিক কোথায়? তা জানালেন শাহরুখ খান।
আজকাল কোনও ছবি রিলিজের আগেই তার সিকুয়েলের কথা ঘোষণা হয়ে যায়। কিন্তু, ডন ছবির সিকুয়েল হয়েছে দর্শকের গ্রহণযোগ্যতার কারণেই। ২০০৬ সালে ডন তৈরি হয়েছিল। ১৯৭৮ সালে অমিতাভ বচ্চন যেই ডন ছবিতে অভিনয় করেছিলেন, এটি ছিল তার রিমেক। শুধু ক্লাইম্যাক্সে একটু রদবদল করা হয়েছিল। দর্শকের কাছে ডন জনপ্রিয় হয়েছিল। সেই কারণেই ছবির পরিচালক ফারহান আখতার সিদ্ধান্ত নেন তিনি ডন টু তৈরি করবেন। বানানো হয় ছবিটি। ২০১১ সালে সেটি রিলিজও করে। ছবির শেষে ডন থ্রি করার একটি ইঙ্গিতও দেন ফারহান। কিন্তু, এরপর ছ’বছর কেটে গেছে। এখনও ডন থ্রি নিয়ে কোনও উচ্চবাচ্য নেই। কথা উঠছে। কিন্তু থেমেই যাচ্ছে। তার কারণ, ফারহান আখতারের কাছে এখন ডন থ্রি-এর জন্য কোনও স্টোরি নেই। একথা জানিয়েছেন শাহরুখ খান।
শাহরুখ এও জানিয়েছেন রা ওয়ানের সিকুয়েল নিয়েও চিন্তাভাবনা করছেন তিনি। কিন্তু, সেখানেও গল্পের অভাব। তাই রা ওয়ান টু-এ এখন পর্দায় আসছে না। ২৫ জানুয়ারি রিলিজ় করবে শাহরুখ কানের ছবি রইস। ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করছেন মাহিরা খান।

Be the first to comment on "কেন ডন থ্রি আসছে না, জানালেন শাহরুখ"