শিরোনাম

উৎসবমূখর পরিবেশে চলছে নাসিক নির্বাচন

নিউজ ডেস্ক : কোন শঙ্কা ছাড়াই বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। উৎসবমুখর পরিবেশের কেন্দ্রগুলোতে ভোট দিতে আসছেন ভোটাররা। এরই মধ্যে নিজেদের ভোটাধিকারও প্রয়োগ করেছেন প্রধান দুই মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী (নৌকা) ও সাখাওয়াত হোসেন খান (ধানের শীষ)।

সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন কেন্দে গিয়ে দেখা গেছে, ভোটারের উপস্থিতি কিছুটা কম। তবে কেন্দ্র গুলোরে প্রিজাডিং অফিসাররা জানান, শীত কালে ভোটাররা একটু বেলা করে কেন্দ্রে আসতে পছন্দ করেন। তাছাড়া সকালেই নিজেদের নানা কাজ শেষ করেই ভোট দিতে আসে। একটু সময় গড়ালেই ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করেন প্রিজাইডিং অফিসাররা।

এদিকে, সকাল ৯টা ৭ মিনিটে মাজদাইর সিটি কবরস্থানে বাবা আলী আহমেদ চুনকার কবর জিয়ারত শেষ করে সাড়ে নয়টার দিকে ১৬ নম্বর ওয়ার্ডের শিশুবাগ বিদ্যালয়ে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োজ করেন। এর আগে সকাল ৮টা ১৭ মিনিটে ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ হাইস্কুল এ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন বিএনপি সমর্থিত প্রার্থী সাখাওয়াত হোসেন খান।

নিরাপত্তার চাদরে ঢাকা নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিজিবি, র্যাব, পুলিশ, নৌ পুলিশ, শিল্প পুলিশ, কোস্টগার্ড ও আনসার বাহিনীসহ ৭টি বাহিনীর সাড়ে ৯ হাজার সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে। এর মধ্যে ২২ প্লাটুন বিজিবির, ৩২ ব্যাটালিয়ন র্যাব, পুলিশ ৪ হাজার, শিল্পাঞ্চল পুলিশ ২শ’, কোস্টগার্ড ৩ প্লাটুন, নৌ পুলিশ ৩ প্লাটুন ও আনসার ১ প্লাটুন। ২২ প্লাটুন বিজিবির মধ্যে সদরে ৭ প্লাটুন, সিদ্ধিরগঞ্জে ১০ প্লাটুন ও বন্দরে ৫ প্লাটুন মোতায়েন করা হয়েছে।

পরে ২৪ নবেম্বর মনোনয়নপত্র দাখিল শেষে ২৬ ও ২৭ নবেম্বর ৪ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন। ৫ ডিসেম্বর ২০১ বৈধ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার। আইভী ও সাখাওয়াতসহ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরে প্রতীক বরাদ্দ পেয়েও দুজন নির্বাচন থেকে সরে দাঁড়ান। অন্যদিকে ২৭ সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৭৬ এবং ৯ সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মেয়র পদে একজন ও নারী কাউন্সিলরসহ ১৪ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। পরে ঢাকা বিভাগীয় কমিশনার বরাবরে আপীল করে এক নারী কাউন্সিলর প্রার্থীসহ ৬ কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। ২৭ সাধারণ ওয়ার্ডে ১৫৬ কাউন্সিলর প্রার্থী ও ৯ সংরক্ষিত ওয়ার্ডে ৩৮ নারী প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য মেয়র প্রার্থীরা হলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্র্থী মাহবুবুর রহমান ইসমাইল (কোদাল), ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা এজহারুল হক (মিনার), ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ (হাতপাখা)। এলডিপির কামাল প্রধান (ছাতা) ও কল্যাণ প্রার্থীর রাশেদ ফেরদৌস (হাতঘড়ি) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও ব্যালট পেপারে তাদের প্রতীক রয়েছে।

ভোটার পৌঁনে ৫ লাখ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে এবার মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৯৩১। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩৯ হাজার ৬৬২ এবং নারী ২ লাখ ৩৫ হাজার ২৬৯। নারায়ণগঞ্জ সদরে ১ লাখ ৭৫ হাজার ৬২১, সিদ্ধিরগঞ্জে ১ লাখ ৮৫ হাজার ৯৯৭ ও বন্দরে ১ লাখ ১৩ হাজার ৩২২। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৭৪। মোট ভোট কক্ষের সংখ্যা ১ হাজার ৩শ’ ৪, অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ১২৬। এ নির্বাচনে সাধারণ ওয়ার্ড ২৭ ও সংরক্ষিত নারী ওয়ার্ড ৯।

 

 

basic-bank

Be the first to comment on "উৎসবমূখর পরিবেশে চলছে নাসিক নির্বাচন"

Leave a comment

Your email address will not be published.


*