নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচকে (এইচআরডব্লিউ) ভাড়াটে সংগঠন আখ্যা দিয়ে তাদের প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ১২ জানুয়ারি হিউম্যান রাইটস ওয়াচ একটি প্রতিবেদন প্রকাশ করে।
এর প্রতিক্রিয়া জানাতে আজ মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
তিনি বলেন, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন একপেশে, মনগড়া ও ভুল তথ্যনির্ভর। এ বানোয়াট ও আজগুবি প্রতিবেদন প্রত্যাখ্যান করছে আওয়ামী লীগ।
Be the first to comment on "এইচআরডব্লিউর প্রতিবেদন আওয়ামী লীগের প্রত্যাখ্যান"