শিরোনাম

এই পরাজয়কে বড় করে দেখছেন না মুশফিক

নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়ায় ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প চলাকালীন প্রথম প্রস্তুতি ম্যাচে জয় পেলেও দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আশ্চর্যজনকভাবে হেরে যায় মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন বিসিবি একাদশ। গতকাল শুক্রবার সিডনি থান্ডারের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচটিতে ৬ উইকেটে পরাজিত হয় বিসিবি একাদশ।

যদিও এই ম্যাচে খেলেননি অনেক অভিজ্ঞ এবং তারকা খেলোয়াড়রা। প্রথম প্রস্তুতি ম্যাচে সিডনি সিক্সার্সকে ৭ উইকেটে হারিয়েছিল মাশরাফি বাহিনী।
এই পরাজয়ে দলের ওপর কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। কন্ডিশনিং ক্যাম্পে সব ক্রিকেটারদেরকেই পরখ করে দেখতে হয়। পাশাপাশি তাদেরকেও তো কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রয়োজন আছে। সে জন্যই কয়েকজনকে বিশ্রাম দিয়ে বিগ ব্যাশ চ্যাম্পিয়ন সিডনি থান্ডারের বিপক্ষে অন্যদের মাঠে নামানো হয়েছিল। খেলেননি সাকিব, তামিম, মাশরাফি, তাসকিন সহ আরও কয়েকজন।

এই প্রস্তুতি কাজে লাগিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় উপহার দেবেন বলে জানান মুশফিকুর রহিম। তিনি বলেন, “এখানে ব্যাট করা কিছুটা কঠিন। আমি মনে করি এই মাঠে আমরা ২০ রান কম করেছি। তা ছাড়া আমাদের দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও খেলেনি। তারা যদি খেলত তাহলে ম্যাচের ফল বিপরীত হতে পারত। দুর্ভাগ্যজনকভাবে আমরা ম্যাচটি জিততে পারিনি। তবে এই অভিজ্ঞতা নিউজিল্যান্ডে কাজে দেবে। সেখানে আমরা জয় উপহার দিতে পারব বলে আশাবাদী। ”

মি. ডিপেন্ডেবলের এই ভরসাপূর্ণ উক্তির ওপর ভরসা রাখা যেতেই পারে। আগামী ২৬ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। তারপর টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজে মুখোমুখি হবে দুই দল।

basic-bank

Be the first to comment on "এই পরাজয়কে বড় করে দেখছেন না মুশফিক"

Leave a comment

Your email address will not be published.


*