শিরোনাম

ঐশ্বরিয়ার জন্মদিন আজ

নিউজ ডেস্ক : বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীদের মধ্যে অন্যতম বলা হয় ঐশ্বরিয়া রাই বচ্চনকে। আর সেই অন্যতম সুন্দরীর জন্মদিন আজ। ১ নভেম্বর ৪৩ বছরে পা রাখলেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনে ভারতের সবচেয়ে বড় বিজ্ঞাপন তিনিই।

চলচ্চিত্রে অভিনয় ও বিখ্যাত কয়েকটি প্রতিষ্ঠানের দূতিয়ালির পাশাপাশি গৃহিণী হিসেবেও ঐশ্বরিয়া সফল। স্বামী (অভিষেক বচ্চন), কন্যাসন্তান (আরাধ্য, বয়স চার বছর) ও সংসারকে পাকা হাতে সামলে চলছেন প্রাক্তন এই বিশ্বসুন্দরী।

মা হওয়ার কারণে বিরতি নেওয়ার পর গত বছর ‘জাজবা’ ছবির মাধ্যমে রূপালি পর্দায় প্রত্যাবর্তন করেন অ্যাশ। এ বছর ‘সর্বজিৎ’-এ তার অভিনয় প্রশংসিত হয়েছে। এখন প্রেক্ষাগৃহে ভালো ব্যবসা করছে এই তারকার নতুন ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। করণ জোহরের পরিচালনায় এতে রণবীর কাপুরের সঙ্গে তার রসায়ন চমকে দিয়ে দর্শকদের।

১৯৭৩ সালের ১ নভেম্বর ভারতের কর্নাটক রাজ্যের ম্যাঙ্গালোরে ঐশ্বরিয়ার জন্ম। তার বাবা কৃষ্ণরাজ রাই অবসরপ্রাপ্ত সামুদ্রিক জীববিজ্ঞানী, মা বৃন্দা রাই লেখিকা। অ্যাশের বড় ভাই আদিত্য রাই ব্যবসায়ী।

ঐশ্বরিয়া বেড়ে উঠেছেন মুম্বাইয়ে। পড়াশোনা করেন আর্য বিদ্যা মন্দির হাইস্কুলে। এরপর জয় হিন্দ কলেজে পড়েন। এইচএসসি সম্পন্ন করেছেন রুপারেল কলেজ থেকে। কলেজে পড়ার সময় স্থপতি হওয়ার স্বপ্ন ছিলো তার। কিন্তু ভাগ্য তাকে নিয়ে এসেছে বিনোদন দুনিয়ায়।

তামিল সিনেমা ইরুবার  (১৯৯৭) এর মাধ্যমে অভিনেত্রী হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেন ঐশ্বরিয়া। একই বছর ববি দেওয়লের বিপরীতে অওর পেয়ার হো গ্যায়া সিনেমার মাধ্যসে বলিউডে অভিষেক হয় তার। তবে বাণিজ্যিকভাবে সিনেমায় প্রথম  সাফল্য পান তামিল জিন্স  সিনেমার মাধ্যমে। সিনেমাটি মুক্তি পায় ১৯৯৮ সালে। প্রায় দুই দশক দীর্ঘ ক্যারিয়ারে কাজের স্বীকৃতিস্বরূপ বেশ কয়েকটি পুরস্কার ঝুলিতে ভরেছেন ঐশ্বরিয়া। এছাড়া ২০০৯ সালে ভারতীয় সরকার তাকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করে।

basic-bank

Be the first to comment on "ঐশ্বরিয়ার জন্মদিন আজ"

Leave a comment

Your email address will not be published.


*