শিরোনাম

ওজন কমায় পাকা কলা

নিউজ ডেস্ক : ওজন বেড়ে যাওয়া নিয়ে চিন্তায় আছেন? দ্রুত ওজন কমাতে ডায়েট চার্টে পাকা কলা রাখতে পারেন। নিয়মিত পাকা কলা খেলে ওজন কমে। এ ফলটি তিনবেলাই খাওয়া যাবে নিশ্চিন্তে। কোনরকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই মেদ ঝরায় পুষ্টিকর এই ফল। শুধু কলা খেলেই হবে না পাশাপাশি প্রতিদিন প্রচুর পানি পান করা আবশ্যক।

বারো মাসই কলা পাওয়া যায়। অত্যন্ত উপকারী ফল কলাকে অনেকেই গুরুত্ব না দিলেও ফলটি যথেষ্ট গুরুত্বের দাবিদার। সারা বিশ্বে জনপ্রিয় একটি ফল কলা। এমনিতে খাওয়া ছাড়াও পাকা কলা দিয়ে নানা ধরনের অত্যন্ত আকর্ষণীয় এবং অতুলনীয় খাবার তৈরি হয়। পুষ্টিকর ও সহজ পাচ্য ফল কলা সহজলভ্য দামেও সস্তা। পাকা কলা কীভাবে ওজন কমায় চলুন জেনে নিই-

পাকা কলায় বিদ্যমান প্রো-বায়োটিক উপাদান খাবার দ্রুত হজমে সহায়তা করে। এই কারণে দ্রুত ওজন বাড়ে না। ওজন বাড়ার অন্যতম কারণ বদহজম এবং ক্ষুধামন্দা।
পুষ্টিকর এই ফল দেহের অতিরিক্ত চর্বি দূর করে এবং মেদ জমতে দেয় না। কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। এটি শরীর মেদমুক্ত রাখে এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমায়।
ক্ষুধা পেলে জাঙ্ক ফুড বা অস্বাস্থ্যকর খাবাব নয়, এর বদলে পাকা কলা খান। এতে পেট ভরবে, মেদও বাড়বে না। কলা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলে। ওজন নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন কলা খেলেও, খেতে হবে পরিমিত পরিমাণে। বেশি খেলে মোটা হওয়ার আশঙ্কা থাকে কারণ, এতে শর্করা জাতীয় উপাদান প্রচুর পরিমাণে আছে।
সতর্কতা : কলা খাওয়ার সমস্যা হলে খাওয়া বন্ধ রাখুন। এখন রসায়নিক পদার্শ মিশ্রিত কলায় বাজার সয়লাব। কেনার সময় দেখে কিনুন।

basic-bank

Be the first to comment on "ওজন কমায় পাকা কলা"

Leave a comment

Your email address will not be published.


*