নিউজ ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। শুক্রবার ১৪ সদস্যের এই দল ঘোষণা করেছে তারা।
ঘোষিত দলে চোটের কারণে রাখা হয়নি ওপেনার হেলসকে। আগামী মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদেরই মাঠে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ।
সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ০৩ মার্চ অ্যান্টিগায়। একই ভেন্যুতে ০৫ মার্চ অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে, আর তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ০৯ মার্চ, বার্বাডোজে।
ইংলিশ স্কোয়াডে যারা আছেন :
ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জেক বল, স্যাম বিলিংস, জস বাটলার, লিয়াম ডসন, লিয়াম প্লাঁকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি ও ক্রিস ওকস।

Be the first to comment on "ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ড দল ঘোষণা"