শিরোনাম

মুশফিকবাহিনী ভারত যাচ্ছে ২ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক : ভারতের মাটিতে প্রথমবারের মতো টেস্ট খেলতে আগামী ২ ফেব্রুয়ারি হায়দ্রাবাদে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। হায়দ্রাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৯-১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ।

এর আগে অবশ্য সেখানে প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ দল। গণমাধ্যমে পাঠানে এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (২৭ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিহাসে প্রথমবারের মতো স্বাগতিক ভারতের বিপক্ষে টেস্ট খেলতে আগামী ২ ফেব্রুয়ারি ভারত সফরে যাবে টিম বাংলাদেশ। ৯ ফেব্রুয়ারি মূল ম্যাচের আগে ভারত এ-দলের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিতে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলবে মুশফিকবাহিনী। যেটি অনুষ্ঠিত হবে সেকুন্দ্রাবাদের জিমখানা গ্রাউন্ডে।

সফর শেষে সূচি অনুযায়ি আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় ফেরার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভারত সফরের সূচি-

 
তারিখ কার্যক্রম স্থান
০২ ফেব্রুয়ারি হায়দ্রাবাদে পৌঁছাবে টিম বাংলাদেশ
০৩ ফেব্রুয়ারি বিশ্রাম/অনুশীলন
০৪ ফেব্রুয়ারি বিশ্রাম/অনুশীলন
০৫ ফেব্রুয়ারি ‘এ’ দলের বিপক্ষে ২ দিনের প্রস্তুতি ম্যাচ শুরু জিমখানা গ্রাউন্ড, সেকুন্দ্রাবাদ
০৬ ফেব্রুয়ারি ‘এ’ দলের বিপক্ষে ২ দিনের প্রস্তুতি ম্যাচ শেষ জিমখানা গ্রাউন্ড, সেকুন্দ্রাবাদ
০৭ ফেব্রুয়ারি বিশ্রাম/অনুশীলন রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
০৮ ফেব্রুয়ারি অনুশীলন রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
০৯ ফেব্রুয়ারি একমাত্র টেস্ট ম্যাচ শুরু রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
১৪ ফেব্রুয়ারি টিম বাংলাদেশের ঢাকা প্রত্যাবর্তন

 

basic-bank

Be the first to comment on "মুশফিকবাহিনী ভারত যাচ্ছে ২ ফেব্রুয়ারি"

Leave a comment

Your email address will not be published.


*