শিরোনাম

কাওরান বাজারে আগুন ॥ স্থানীয়দের সহায়তায় নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক : আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কাওরান বাজার এলাকায় কাওরান বাজার কাঁচামাল আড়ৎ এর ছাদে আগুন লাগে। পাইকারি বাজারের ছাদে লাগা আগুনটি বেশ দ্রুত তীব্র ধোয়া সহ জ্বলে ওঠে। স্থানীয়রা এ সময় দ্রুত ব্যবস্থা নেয়ার আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মত সকালে বেশ ব্যস্ত ছিল পাইকারি কাঁচা বাজারের ক্রেতা-বিক্রেতারা। এ সময় প্রথমে হালকা ধোয়া দেখা যায়। কিন্তু আগুন নিয়ন্ত্রণের জন্য পানি নিয়ে আসার আগেই তা কালো ধোয়া সহ দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। কিন্তু স্থানীয় ব্যবসায়ীদের প্রচেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে।
তারা জানায়, আগুন আরো আগে নিয়ন্ত্রণে আনা যেত। কিন্তু আগুন লাগার পরপর অনেকে ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। ফলে পানি নিয়ে এসে আগুনে ঢালতে সময় বেশি লাগে। আগুন লাগার কারণ সম্পর্কে স্থানীয় ব্যবসায়ীরা কিছু জানাতে পারেনি। তবে তারা ধারণা করে সিগারেটের আগুন না নিভিয়ে ছাদে ছুড়ে ফেলায় এই আগুন লাগে।

basic-bank

Be the first to comment on "কাওরান বাজারে আগুন ॥ স্থানীয়দের সহায়তায় নিয়ন্ত্রণে"

Leave a comment

Your email address will not be published.


*