শিরোনাম

কালিয়াকৈরে শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকা থেকে লাবন্য খাতুন (২২) নামে এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত লাবন্য মাগুরার শালিকার থানার ডেশমুগপাড়া এলাকার হান্নান বিশ্বাসের মেয়ে।
মঙ্গলবার, ২৪ জানুয়ারি সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় মুক্তিযোদ্ধা ডা. সাহাব উদ্দিনের বাসায় স্বামীর সঙ্গে ভাড়া থেকে স্থানীয় একটি কিন্ডার গার্ডেনে শিক্ষকতা করতেন লাবন্য। বিকেলে তার ভাড়া বাসায় আড়ার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন। ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর বলা যাবে এটা হত্যা না আত্মহত্যা। এ ব্যাপারে কালিয়াকৈর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

basic-bank

Be the first to comment on "কালিয়াকৈরে শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার"

Leave a comment

Your email address will not be published.


*