শিরোনাম

বরিশালে দেশি-বিদেশি মদসহ আটক ৩

নিউজ ডেস্ক : বরিশালে বিপুল পরিমান দেশি-বিদেশি মদসহ ৩ জনকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশের তিনটি ইউনিট।
মঙ্গলবার, ২৫ জানুয়ারি দিবাগত রাত ৯টার দিকে বরিশাল নগরীর দপদপিয়া ব্রিজের টোলঘরের সামনে চেকপোষ্ট বসিয়ে মদসহ ওই ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
আটককরা হলেন- বরগুনা জেলার ফুলঝুড়ি ইউনিয়নের ছোট গৌরিচন্না এলাকার মৃত মীর মুনসুর আলীর ছেলে মো. ছগির হোসেন মীর (৫৮), বরগুনা সদরের চরকলোনী এলাকার আছমত আলীর ছেলে মো. কামাল হোসেন (৩৫) ও বরগুনার গৌরিচন্না ইউনিয়নের লাকুরতলা এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে মো. রিপন মিয়া (৩২)।
বরিশাল মহানগর ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. ফরহাদ সরদার জানান, বিএমপির তিনটি ইউনিট ডিবি, ট্রাফিক ও কোতোয়ালি মাডেল থানার পুলিশের সদস্যরা দপদবিয়া ব্রিজের টোলঘরের সামনে চেকপোষ্ট বসায়।
রাত ৯টার দিকে একটি সাদা প্রাইভেটকার তল্লাশি চালিয়ে ওইতিন জনকে ২২ বোতল বিদেশি মদ, ৮ বোতল দেশি মদ ও ৯৪ ক্যান বিয়ার সহ আটক করা হয়।
এসময় প্রাইভেটকারটিও জব্দ করা হয়। রাতেই এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।
অভিযানে ডিবির এসি মো. ফরহাদ সরদার, এসআই মো. ইউনুস আলী ফরাজী, এএসআই গোলাম কিবরিয়া, ট্রাফিকের সার্জেন্ট মো. শহিদুল ইসলাম, কোতোয়ালি মডেল থানার এএসআই আউয়ালসহ তাদের সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলো।

basic-bank

Be the first to comment on "বরিশালে দেশি-বিদেশি মদসহ আটক ৩"

Leave a comment

Your email address will not be published.


*