শিরোনাম

কাশ্মিরে অনির্দিষ্টকালের জন্যে স্কুল বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক : ভারত শাসিত কাশ্মিরে কর্তৃপক্ষ বুধবার কয়েকশ’ স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশ দিয়েছে। ভারত ও পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষের পর এ নির্দেশ দেয়া হয়। বিরোধপূর্ণ অঞ্চলটিতে উভয়পক্ষের সংঘর্ষে ১৪ বেসামরিক লোক নিহত হয়েছে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, জম্মু ও কাশ্মির রাজ্যের জম্মু অঞ্চলে সীমান্তের ওপার থেকে নিক্ষিপ্ত গোলার আঘাতে ৮ বেসামরিক লোক নিহত হওয়ার পর প্রায় ৩শ’ স্কুল বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। সাম্বা ও রাজৌরি সেক্টরের দুটি স্থানে মঙ্গলবারের গোলা বর্ষণে দুই শিশুসহ ৮ বেসামরিক লোক প্রাণ হারিয়েছে। সোমবার পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, পাকিস্তানে সীমান্তের ওপার থেকে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হামলায় ১৮ মাস বয়সী একটি মেয়েসহ ৬ বেসামরিক লোক প্রাণ হারিয়েছে।

basic-bank

Be the first to comment on "কাশ্মিরে অনির্দিষ্টকালের জন্যে স্কুল বন্ধ ঘোষণা"

Leave a comment

Your email address will not be published.


*