নিউজ ডেস্ক : কুমিল্লার বুড়িচং উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মোস্তফা (৩৩) নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এ ঘটনায় আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার (৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের নড়িবাগ রেলগেটের সামনে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল মামুন এবং পুলিশ কনস্টেবল দয়ালকান্দি চাকমা।
জানা যায়, রাতে নড়িবাগ রেলগেটের সামনে একদল ডাকাত পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পুলিশের দুই সদস্য আহত হন। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ডাকাতদলের এক সদস্য গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কুমিল্লা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মঞ্জুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Be the first to comment on "কুমিল্লায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত"