নিউজ ডেস্ক : মামুনুন হাসান ইমন। বাংলালিংকের বিজ্ঞাপনের মাধ্যমে আলোচনায় আসা এই মডেল নায়ক হিসেবে পরিচিতি পান ‘লাল টিপ’ ছবির মাধ্যমে। ছবিটি জনপ্রিয়তা ও দর্শকপ্রিয়তাও পায়। কাজ করে যাচ্ছেন ছোট পর্দায়। এরই মধ্যে দ্বিতীয়বার আলোচনায় আসেন বিয়ের ঘটনা নিয়ে প্রকাশ করে। ২০১৪ সালে হুট করেই জানান তিনি বিবাহিত। এই ঘটনা শোবিজ-অঙ্গনে বেশ আলোচনা ফেলে দেয়। ২০১০ সালে বিয়ে করেন আয়েশা ইসলাম আশাকে। কেন গোপন করেছিলেন বিয়ের মতো জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয়? সেটা ইমন নিজেই ব্যাখ্যা দিয়েছিলেন।
তবে সম্প্রতি মিডিয়া পাড়ায় নানা গুঞ্জন ভেসে বেড়াচ্ছে এই তারকাকে নিয়ে। যার অধিকাংশই মডেল সারিকাকে নিয়ে। সারিকা কিছুদিন আগেই নিজের নাম থেকে ‘করিম’ শব্দটা কেটে ফেলেছেন। বিচ্ছেদের পরপর এই ঘটনা ঘটে। পুরো দমে কাজ করছেন। অধিকাংশই ইমনের সাথে জুটিবদ্ধ হয়ে। স্বাভাবিকভাবেই কিছুটা গুঞ্জন চলবে। তবে যতদিন ধরে কোনো প্রমাণ মিলবে না ততদিন এসব বিষয়ে কান না দেওয়াই বেটার। তবে ইমনের স্ত্রী কেন ক্ষুব্ধ? সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।
ইমনের স্ত্রী আয়শা ইসলাম ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়া ফেসবুকে লিখেছেন, ‘যেসব মানুষ নিজের ওয়ার্ক দ্বারা মানুষের মন জয় করতে পারে না তারা অন্য মানুষের ওপর ডিপেন্ড করে কেন ক্যারিয়ার গড়তে চায়? এটা কি বাংলাদেশের কালচার? টলারেট করা যায় না, মনে হয় নিজের মাথায় নিজেই বারি মারি।

Be the first to comment on "কেন ক্ষুব্ধ ইমনের স্ত্রী?"