শিরোনাম

দেবহাটা সীমান্ত থেকে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নিউজ ডেস্ক : সাতক্ষীরার দেবহাটা সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি দুই গরু রাখালকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার (২২ জানুয়ারি) ভোরে উপজেলার ভাতশালা সীমান্তের বিপরীতে ভারতের শ্বৈতপুর এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।
বিএসএফের হাতে আটক বাংলাদেশিরা হলেন, দেবহাটার ঘলঘলিয়া গ্রামের মাজেদ গাজীর ছেলে হাসান গাজী ও চরশ্রীপুর গ্রামের মুহাম্মাদের ছেলে আজিজুল ইসলাম।
ফিরে আসা গরু রাখালরা গণমাধ্যমকে জানান, তারা শনিবার বিকেলে দেবহাটা উপজেলার ভাতশালা সীমান্ত পার হয়ে ভারতে যান গরু আনতে। গরু নিয়ে ফেরার পথে ভারতের শ্বেতপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের দুই সঙ্গীকে ধরে নিয়ে যায়।
এসময় তারা কোনোরকমে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভাতশালা বিওপির কোম্পানি কমান্ডার সুশীল ভৌমিক বলেন, এমন ঘটনা তাদের জানা নেই। লোকমুখে শুনে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

basic-bank

Be the first to comment on "দেবহাটা সীমান্ত থেকে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ"

Leave a comment

Your email address will not be published.


*