নিউজ ডেস্ক : সিলেট কোম্পানিরগঞ্জে পাথর উত্তোলনের সময় মাটি চাপা পড়ে আল হাদী (৩৬) ও আব্দুল কাদির (৩৫) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে কোম্পানিগঞ্জের সারফিন টিলার আঞ্জু মিয়ার কোয়ারিকে পাথর উত্তোলনের সময় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা।
তিনি বলেন, পাথর উত্তোরনের সময় মাটি চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে স্থানীদের কাছ থেকে শুনেছি। কোম্পানিগঞ্জের পশ্চিম ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, সকালে ওই পাথর কোয়ারিতে ১৩ জন শ্রমিক কাজ শুরু করেন। এর কিছুক্ষণ পর কোয়ারির সাইডের মাটি চাপা পড়ে দুই শ্রমিকদের নিহত হন। তবে স্থানীয়রা জানান, ঘটনাস্থলে চারজন শ্রমিক মারা গেছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।
Be the first to comment on "কোম্পানিগঞ্জে পাথর কোয়ারিতে মাটিচাপায় নিহত ২"