শিরোনাম

কোহলির ডাবল সেঞ্চুরিতে রানের পাহাড়ে ভারত

নিউজ ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জুলাইয়ে ক্যারিবিয়ান সফরের শুরুতে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। মাঝের ৫ টেস্টে ভারত অধিনায়ক ফিফটিও পেরুতে পারেননি। কিন্তু এবার ইন্দোরে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ক্যারিয়ার সেরা ইনিংস নিয়েই ফিরলেন কোহলি। খেলেছেন ২১১ রানের ঝকঝকে একটি ইনিংস। ক্যাপ্টেনের সাথে চতুর্থ উইকেটে ভারতের নতুন রেকর্ড ৩৬৫ রানের জুটি গড়েছিলেন আজিঙ্কা রাহানে। ক্যারিয়ারের সেরা ইনিংসটাকে প্রথম ডাবল সেঞ্চুরি করার দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। রানের পাহাড়েই উঠে গেছে ভারত।

দ্বিতীয় দিনের খেলা চলছে। রাহানে ১৮০ রানে ব্যাট করছেন। তার সঙ্গী রোহিত শর্মা (১০)। ভারতের রান ৪ উইকেটে ৪৮৯। ১০০ রানে ৩ উইকেট হারানোর পর গতকাল জুটি বেধেছিলেন কোহলি ও রাহানে। আগের বিকেলেই সেঞ্চুরি করেছিলেন কোহলি। কিউই বোলারদের কঠিন সময় উপহার দিয়ে ১১২ ওভার ব্যাট করেছেন। কোহলি জিতান প্যাটেলের শিকার হয়ে ফেরার পর রাহানে ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংস খেলে ফেলেছেন। হাটছেন ডাবলের দিকে। রাহানের এটি অষ্টম টেস্ট সেঞ্চুরি। ৩ ম্যাচের সিরিজে এর মধ্যে ২-০ তে জয় নিশ্চিত করেছে স্বাগতিক ভারত। এই ম্যাচ জিতলে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করা হবে।

basic-bank

Be the first to comment on "কোহলির ডাবল সেঞ্চুরিতে রানের পাহাড়ে ভারত"

Leave a comment

Your email address will not be published.


*