নিউজ ডেস্ক : সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ান তারকা ডেভিড হাসি। বিগ ব্যাশের সেমিফাইনাল থেকে গতবারের রানার্সআপ মেলবোর্ন স্টারসের বিদায়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন ৩৯ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যান।
মঙ্গলবার ম্যাচটিতে দুই বারের চ্যাম্পিয়ন পার্থ স্কোরচার্চের কাছে সাত উইকেটে হেরে যায় ডেভিড হাসির দল। সেমিতে হেরে মেলবোর্নের প্রথম শিরোপা জয়ের অপেক্ষাটাও দীর্ঘায়িত হলো।
এবারের আসরে ব্যাট হাতে অনেকটা নিজের ছায়া হয়েই ছিলেন মাইক হাসির ছোট ভাই। ৯ ম্যাচের আট ইনিংসে ব্যাট করে ১৭.১২ গড়ে ১৩৭ রান করেছেন। ফিফটি নেই একটিও। আন্তর্জাতিক ক্রিকেট অজিদের জার্সিতে কখনো টেস্ট খেলা হয়নি হাসির। ৬৯টি ওয়ানডে ও ৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন। একদিনের ক্রিকেটে তার ব্যাট থেকে এসেছে ৩২.৬৫ গড়ে ১৭৯৬ রান। ১৪টি ফিফটির পাশাপাশি একবারই সেঞ্চুরি উদযাপন করেন। আর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ৭৫৬ রান করেছেন। স্ট্রাইক রেট ১২১.৩৪।

Be the first to comment on "ক্রিকেট থেকে ডেভিড হাসির অবসর"