শিরোনাম

লাইফ সাপোর্টে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা নূরুল হুদা

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংস্থাপন প্রতিমন্ত্রী মো. নূরুল হুদা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি নিউইয়র্কের উইল কর্ণেল প্রেসবাইটেরিয়ান হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে।

নূরুল হুদার স্ত্রীপক্ষের এক আত্মীয় জানান, আমেরিকায় তার ছেলে সানভির হুদা থাকেন। তাকে দেখতে ১০/১২ দিন আগে আমেরিকায় যান তিনি। গতকাল বিকালের দিকে হঠাৎ তিনি মাথা ঘুরে পড়ে যান। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রেখেছেন।

নূরুল হুদার শ্বাসকষ্টের সমস্যা আছে। ফুসফুস অক্সিজেন নিতে পারছে না। এ ছাড়া বার্ধক্যজনিত সমস্যা রয়েছে তার, জানান আত্মীয়। নূরুল হুদার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

basic-bank

Be the first to comment on "লাইফ সাপোর্টে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা নূরুল হুদা"

Leave a comment

Your email address will not be published.


*