নিউজ ডেস্ক : নিউ জিল্যান্ড সফর শেষে বাংলাদেশের ক্রিকেট দলের পারফরমেন্স নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন কোচ হাথুরুসিংহে। তবে হতাশ নন তিনি।
ক্রিকেট দল এখনো মানসিকভাবে শক্তিশালী নয় বলেই মনে করছেন তিনি।
হাথুরুসিংহে জানান, নিউ জিল্যান্ড একটি শক্তিশালী দল। তাদের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে হেরেছি। তারা ভাল খেলেই আমাদের হারিয়েছে। বাংলাদেশের আরো ভাল খেলা উচিত ছিল। তবে তারা যেই অভিজ্ঞতা অর্জন করেছে, তা খাটো করে দেখার কারণ নেই। আমাদের উচিত দুর্বলতাগুলো খুঁজে বের করে দ্রুত তার সমাধান করা। এভাবেই যে কোন ভাল দল সামনে এগিয়ে যায়।
দলে পরিবর্তন আনার প্রসঙ্গে তিনি বলেন, খেলোয়াড়রা দীর্ঘদিন পর ঘরের মাঠ ছেড়ে বাইরে গিয়ে খেলছে। তারা এখনো অভিজ্ঞতা অর্জন করছে। এই মুহূর্তে দলে বড় পরিবর্তন আনার বিপক্ষ আমি। সূত্র : ইএসপিএন ক্রিকইনফো

Be the first to comment on "দল মানসিকভাবে শক্তিশালী নয়, তবে হতাশ নই: হাথুরুসিংহে"