শিরোনাম

খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না : গয়েশ্বর

নিউজ ডেস্ক : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সুর তুলছেন আমাদেরকে জেলে নেবেন, নেত্রীর জেল হবে। এমন কোনো অপরাধ খালেদা জিয়া করেননি যে তাকে জেল দিতে হবে। প্রতিহিংসার কারণে ও পরবর্তী নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে আপনি (প্রধানমন্ত্রী) এমন ভাবতে পারেন। তবে ভবিষ্যতে আপনার অধীনে আমরা নির্বাচনে যাব না।

তিনি বলেন, ২০১৪ সালেও আপনার অধীনে অনুষ্ঠিত নির্বাচনে যাইনি। প্রয়োজনে বিএনপি কেয়ামত পর্যন্ত অপেক্ষা করবে। তারপরও আপনার অধীনে নির্বাচনে যাব না। আর খালেদা জিয়া ছাড়া তো নির্বাচনে যাওয়ার প্রশ্নই আসে না। সেটা অসম্ভব। নির্বাচন অংশগ্রহণমূলক করতে হলে খালেদা জিয়াকে ছাড়া হবে না।

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ২০০৯ পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। গয়েশ্বর বলেন, ভাববেন না চুপচাপ বসে আছি কিছু করব না। ধাক্কা দিলে পাল্টা ধাক্কা দেওয়ার ক্ষমতা বিএনপির আছে। গরু-ছাগল ছাড়া কেন্দ্রগুলোতে ভোটারদেরকে আনতে পারেননি। ভবিষ্যতেও পারবেন না।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে গয়েশ্বর বলেন, আপনার অবর্তমানে কারা ইসিকে সহায়তা করবে? যারা সুবিধাভোগী হবে না তাদেরকে বসান। জনগণের নির্বাচিত সরকার না আসলে অতীতের সব অপকর্মের জবাব দিনের আলোতে প্রকাশ করা হবে।

basic-bank

Be the first to comment on "খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না : গয়েশ্বর"

Leave a comment

Your email address will not be published.


*