শিরোনাম

ঝিনাইদহ জেলা জামায়াতের আমিরসহ চার নেতাকর্মী গ্রেপ্তার

নিউজ ডেস্ক : ঝিনাইদহ জেলা জামায়াতের আমির আবুল কাসেম ও সদর থানা জামায়াতের আমির মতিয়ার রহমানসহ চার জামায়াত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাকৃতদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় নাশকতা কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

ঝিনাইদহ ডিবি ওসি দাউদ হোসেন জানান, গোপন সূত্রে খবর আসে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় জেলা জামায়াতের আমির আবুল কাসেম, সদর থানা জামায়াতের আমির মতিয়ার রহমানসহ জামায়াতকর্মী আশরাফুল হক ও আখতারুজ্জামান অবস্থান করছেন। দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানাসহ জেলার বিভিন্ন থানায় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ শেষে দুপুর ২টার দিকে তাদেরকে ঝিনাইদহ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃত জামায়াত নেতাকর্মীদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান সদর থানার ওসি হরেন্দ্র নাথ।

basic-bank

Be the first to comment on "ঝিনাইদহ জেলা জামায়াতের আমিরসহ চার নেতাকর্মী গ্রেপ্তার"

Leave a comment

Your email address will not be published.


*