নিউজ ডেস্ক : বিপিএলে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে খুলনা টাইটান্স। আজ বুধবার মিরপুরে রাজশাহী কিংসকে ৩ রানে হারিয়েছে খুলনা টাইটান্সের দেয়া ১৩৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৩০ রানে শেষ হয় রাজশাহীর ইনিংস।
শেষ ওভারে জয়ের জন্য মাত্র ৭ রান দরকার ছিল রাজশাহীর। হাতে ছিল তিন উইকেট। তবে বল হাতে নিয়ে সব হিসাব উল্টে দেন মাহমুদউল্লাহ রিয়াদ। আবুল হাসান, মোহাম্মদ সামি ও নাজমুল ইসলাম অপুকে আউট করে জয়ের হাসি হাসে রিয়াদের কুমিল্লা।
এর আগে খুলনাকে ১৩৩ রানে আটকে দিয়ে জয়ের ভিতটা গড়ে দেন রাজশাহী কিংসের বোলার আবুল হোসেন রাজু। বিপিএলে পঞ্চম বোলার হিসেবে কোনো ম্যাচে পাঁচ উইকেট নেন রাজু। তবে কম যান নি খুলনা টাইটান্সের বোলাররাও। পাকিস্তানি বোলার জুনায়েদ খানের ধাক্কায় ২৪ রানেই তিন উইকেট হারিয়ে ফেলে রাজশাহী।
নুরুল হাসান সোহান, সাব্বির রহমান ও উমর আকমলকে ফিরিয়ে দেন জুনায়েদ। এরপর সামিট প্যাটেলকে নিয়ে ৩৫ রানে জুটি বেধে পরিস্থিতি সামাল দেন মমিনুল হক। তবে দলীয় ৫৯ রানে সামি প্যাটেলকে ফিরিয়ে দিয়ে রাজশাহীকে আবার বিপদে ফেলেন মোহাম্মদ আজগর।
অন্যপ্রান্তে অবিচল থেকে যান মমিনুল। তাকে ফেরাতে গলদঘর্ম হতে হয় খুলনার বোলারদের। দলীয় ১২০ রানে ৬৪ রান করে মমিনুল যখন আউট হন তখন একেবারে জয়ের কাছে রাজশাহী। এর আগে ৩১ রান করে আউট হন অধিনায়ক ড্যারেন স্যামি। দুটি উইকেটই নেন শফিউল হক। এরপর রিয়াদ চমকে ম্যাচটাও জিতে নেয় কুমিল্লা।
রাজশাহীর ব্যাটসম্যানদের মধ্যে ড্যারেন সামি ৩১ ও সামিট প্যাটেল ১০ রান করেন।
এর আগে রাজশাহী কিংসের বিপক্ষে ভালো সংগ্রহ পায়নি খুলনাও। ২০ ওভারে মাত্র ১৩৩ রান করেছে দলটি। টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেন খুলনার দুই ওপেনার নিকোলা পুরান ও আবদুল মজিদ।
দলীয় ১৮ রানে মেহেদী হাসান মিরাজের বলে পুরান বোল্ড হলে রিকি ওয়েলসেকে নিয়ে রানের চাকা সচল রাখেন আবদুল মজিদ। প্রথম ৯ ওভারে এক উইকেটে ৫৮ রান সংগ্রহ করে খুলনা। এরপরই ভেঙে পড়ে খুলনার ব্যাটিং মেরুদন্ড। ৬৫ রানে আউট হয়ে ফিরে যান রিকি। এরপরের ওভারে আবদুল মজিদকে ফিরিয়ে দেন সামিত প্যাটেল।
দলীয় ৭২ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফিরেন শুভাগত হোম। মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য চেষ্টা করেছিলেন। তবে ২১ বলে ৩২ রানের বেশি করতে পারেননি তিনিও। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে রান করে খুলনা টাইটান্স।
খুলনার নাটকীয় জয়

Be the first to comment on "খুলনার নাটকীয় জয়"