শিরোনাম

খোলামেলা রোমান্সে মেতেছেন এলবা-ম্যাডোনা

নিউজ ডেস্ক : অভিনেতা ও নির্মাতা শন পেন এবং নির্মাতা গাই রিচির সঙ্গে ঘর বেঁধেছিলেন ম্যাডোনা। এছাড়াও নিজের ফিটনেস ট্রেইনার কার্লোস লিওনের সঙ্গেও চুটিয়ে প্রেম করেছেন অনেক বছর। সম্প্রতি ব্রিটিশ অভিনেতা আইড্রিস এলবা’র সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে মার্কিন পপ তারকা ম্যাডোনাকে।

ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’ এর সূত্রমতে, লন্ডনের এক রেস্তোরাঁতে ৪৪ বছর বয়সী আইড্রিস এলবা’র সঙ্গে বেশ কয়েকবার চূম্বনরত অবস্থায় দেখা যায় ৫৮ বছর বয়সী ম্যাডোনাকে। ওই রেস্তেরায় একটি পার্টিতে আলাদা আলাদাভাবে প্রবেশ করেন তারা। তবে ভেতরে ঢোকার পর এক মূহুর্তের জন্যও একে অপরের কাছ থেকে আলাদা হননি এই জুটি।

ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানকে আরও জানিয়েছে, “তাদের দুজনের মধ্যে লুকোছাপার কোন ইচ্ছাই দেখা যায়নি। বেশ খোলামেলাই ছিলো সবকিছু। ঘন্টাখানেকের জন্য পার্টিতে ছিলেন তারা, নেচেছেন, চুমু খেয়েছেন, আরেকটু ঘনিষ্ঠ হয়েছেন, এভাবেই কাটিয়ে দিয়েছেন পুরো সময়। নিজেদের ছাড়া অন্য কারও দিকে তাকানোর সময় ও ছিলোনা তাদের। এটা বেশ পরিষ্কারই ছিলো।”

 

basic-bank

Be the first to comment on "খোলামেলা রোমান্সে মেতেছেন এলবা-ম্যাডোনা"

Leave a comment

Your email address will not be published.


*