নিউজ ডেস্ক : গাইবান্ধায় বিএনপি ও জামায়াত-শিবিরের নয় নেতাকর্মীসহ ২৮ জনকে গ্রেপ্তার করছে পুলিশ। রবিবার সন্ধ্যা থেকে আজ সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, সুন্দরগঞ্জ ও পলাশবাড়ী থেকে গ্রেপ্তারকৃত নয়জনের বিরুদ্ধে থানায় নাশকতা মামলা রয়েছে।
জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর আসাদুজ্জামান আসাদ জানান, জেলার সুন্দরগঞ্জে জামায়াতের ছয়জন, পলাশবাড়ীতে বিএনপি ও জামায়াত শিবিরের তিনজনকে গ্রেফতার করা হয়। এছাড়া গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও মাদক মামলায় আরও ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Be the first to comment on "গাইবান্ধায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ গ্রেপ্তার ২৮"