শিরোনাম

নায়ক রাজ্জাকের জন্মদিন আজ

নিউজ ডেস্ক : বাংলা সিনেমার কিংবদন্তী নায়ক রাজ্জাকের ৭৬তম জন্মদিন আজ। ১৯৪২ সালের ২৩ জানুয়ারি ভারতের কলকাতার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন রাজ্জাক।

যার পুরো নাম আব্দুর রাজ্জাক। কলকাতার থিয়েটারে অভিনয় করার মাধ্যমে রাজ্জাক তার অভিনয় জীবনের শুরু করেন।
বরাবরের মতো এবারের জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত হন এই জীবন্ত কিংবদন্তি অভিনেতা। তার ছোট ছেলে সম্রাট বলেন, ‘আব্বার শারীরিক অবস্থা মোটামুটি ভালো। তবে কিছুদিন আগে তার শ্বাসকষ্ট ছিল, এখন স্বাভাবিক আছেন। ’

৬০-এর দশকের শেষ থেকে ’৭০ ও ’৮০-এর দশকে জনপ্রিয়তার তুঙ্গে ওঠেন রাজ্জাক-অভিনয় করেন ৩ শ’-এরও বেশি চলচ্চিত্রের নায়কের ভূমিকায়। রাজ্জাক অভিনীত জননন্দিত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘নীল আকাশের নীচে, ময়নামতি, মধু মিলন, পীচ ঢালা পথ, যে আগুনে পুড়ি, জীবন থেকে নেয়া, কী যে করি, অবুঝ মন, রংবাজ, বেঈমান, আলোর মিছিল, অশিক্ষিত, অনন্ত প্রেম, বাদী থেকে বেগম ইত্যাদি।

দীর্ঘ ও বর্ণাঢ্য অভিনয় জীবনে রাজ্জাক-সুচন্দা, রাজ্জাক-কবরী ও রাজ্জাক-শাবানা ও রাজ্জাক-ববিতার অনেক সিনেমা দর্শক হৃদয়ে আলোড়ন সৃষ্টি করে এবং যা রাজ্জাককে ঢালিউডের নায়ক রাজ উপাধিতে ভূষিত করেছে। কাজের স্বীকৃতি স্বরূপ তিনি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

basic-bank

Be the first to comment on "নায়ক রাজ্জাকের জন্মদিন আজ"

Leave a comment

Your email address will not be published.


*