শিরোনাম

গাড়ি খুঁজতে গিয়ে মাদকের সন্ধান পেলো শুল্ক গোয়েন্দারা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলক্ষেত এলাকায় হোটেল ঢাকা রিজেন্সিতে বিলাসবহুল একটি রেঞ্জ রোভার গাড়ি খুঁজতে গিয়ে বিপুল পরিমাণ অবৈধ মদের সন্ধান পেয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। শুক্রবার দুপুরে বিলাস বহুল এই হোটেলের লুকানো দামী এই গাড়ি থেকে বিদেশী মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গত কয়েক দিন ধরে ওই গাড়িটির খোঁজ করার পর বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে জানা যায়, গাড়িটি ঢাকা রিজেন্সি হোটেলের পার্কিংয়ে লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু গোয়েন্দারা যাওয়ার আগেই গাড়িটি সরিয়ে ফেলা হয়। পরে অবশ্য হোটেলের সিসি ক্যামেরা ফুটেজ দেখে নিশ্চিত হওয়া যায় যে ঢাকা মেট্টো শ ০০-০১৫১ নম্বরের রেঞ্জ রোভার গাড়িটিতে করে রাতে হোটেলে মদের চালান আনা হয়। পরে চালান নামিয়ে গাড়িটি আবারও লুকিয়ে ফেলে হোটেল কর্তৃপক্ষ। তিনি জানান, এসব মদের কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি হোটেল কর্তৃপক্ষ। মদের মধ্যে আছে ব্ল্যাক লেবেল, রেড লেবেল, ১০০ পাইপার, টিচার্স, বিভিন্ন ব্রান্ডের হুইস্কি ও বিয়ার। মদের সন্ধান মিললেও হোটেল কর্তৃপক্ষ বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। তিনি আরও জানান, গোপন সংবাদ জানা যায়, ফোর স্টার হোটেল ঢাকা রিজেন্সি’র পার্কিং এরিয়ায় গাড়িটি লুকানো রয়েছে। হোটেল মালিক দীর্ঘদিন যাবত গাড়িটি ব্যবহার করছেন। কিন্তু গোয়েন্দা টিমের উপস্থিতি টের পেয়ে গাড়িটি সরিয়ে ফেলা হয়। তিনি আরও জানান, গাড়িটি কার্নেট সুবিধায় আমদানি করা হলেও বর্তমানে অবৈধভাবে চলছে। গাড়িতে সংসদ সদস্যের স্টিকার লাগিয়ে আরও বেশি অপরাধ করা হচ্ছে।
ডা. মঈনুর খান বলেন, ‘সংসদের মনোগ্রাম ব্যবহার করায় এটি নিরাপত্তার ঝুঁকির সৃষ্টি করেছে। সংসদ সদস্যের জন্য সংরক্ষিত প্রবেশাধিকার অপব্যবহার হতে পারে। বিভিন্ন অপরাধে ও উদ্ভূত আইনি জটিলতার জালে আটকাচ্ছে হোটেল কর্তৃপক্ষ। হোটেলটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হচ্ছে বলে জানান তিনি।

basic-bank

Be the first to comment on "গাড়ি খুঁজতে গিয়ে মাদকের সন্ধান পেলো শুল্ক গোয়েন্দারা"

Leave a comment

Your email address will not be published.


*