শিরোনাম

গুম-খুনে জড়িত র‌্যাব-পুলিশের ক্ষমা নেই : খালেদা জিয়া

নিউজ ডেস্ক: বিএনপির নেতাকর্মীদের গুম-খুনের জন্য র‌্যাব-পুলিশ সদস্যদের দায়ী করে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘দেশ গণতান্ত্রিক অবস্থায় ফিরলে জড়িতদের বিচার করা হবে।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘র‌্যাব-পুলিশের যারা যারা এই অন্যায় কাজ করেছে, তাদের কোনোদিন ক্ষমা করা হবে না। তাদের বিচার একদিন না একদিন হবেই।’

বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের লংবিচ হোটেলে বিগত আন্দোলনে বিএনপি ও অঙ্গ সংগঠনের গুম ও খুন হওয়া নেতাকর্মীদের পরিবারের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা জানান।

দেশ গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করে খালেদা জিয়া বলেন, ‘দেশে গণতান্ত্রিক অবস্থা ফিরে আসলে যারা গুম হয়েছে আমরা তাদের অবশ্যই খুঁজে বের করার চেষ্টা করব। এদের সঙ্গে র‌্যাব-পুলিশ খারাপ করেছে।’

গুম-খুনের জন্য র‌্যাব-পুলিশকে দায়ী করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘র‌্যাব-পুলিশের যারা যারা এই অন্যায় কাজ করেছে তাদের কোনদিন ক্ষমা করা হবে না। তাদের বিচার একদিন না একদিন হবেই।’

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আমরা গুম হওয়াদের হয়তো ফিরে পেতে নাও পারি, কিন্তু তাদের বিচারটা পেলেও কিছুটা শান্তি পাওয়া যায়। আমরা এই আশায় থাকবো।’

নেতাকর্মীদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘আসুন, আমরা আল্লাহর কাছে দোয়া করি, তারা (গুম হওয়ারা) যেখানেই আছে যেন ভালো থাকে, সুস্থ থাকে।’

অনুষ্ঠানে বিএনপির বিগত আন্দোলন-সংগ্রামে গুম-খুন হওয়া ঢাকা ও এর আশপাশের ৪০টি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

basic-bank

Be the first to comment on "গুম-খুনে জড়িত র‌্যাব-পুলিশের ক্ষমা নেই : খালেদা জিয়া"

Leave a comment

Your email address will not be published.


*