শিরোনাম

গোপালগঞ্জে গুলিবিদ্ধ ডাকাত সদস্যকে আটক

নিউজ ডেস্ক : গোপালগঞ্জে সড়ক ডাকাতির প্রস্তুতিকালে গুলিবিদ্ধ হয়ে মোঃ শওকত মুন্সি (৩৫) নামে এক ডাকাত সদস্য পুলিশের হাতে আটক হয়েছে।

গতকাল শনিবার দিবাগত গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা এলাকায় এ ঘটনা ঘটে।

সে একই উপজেলার গোবরা গ্রামের মোঃ ফরহাদ মুন্সির ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম রেজা জানিয়েছেন, শনিবার গভীর রাতে একদল ডাকাত ঢাকা-খূলনা মহাসড়কের মান্দারতলা এলাকায় সড়ক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এমন গোপান সংবাদের ভিত্তিতে টহল পুলিশ ঘটনাস্থলে গেলে ৭/৮ জনের একদল ডাকাত সদস্য দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে পুলিশের উপর আক্রমণ করে। তখন পুলিশ গুলি ছুড়লে শওকত হোসেন নামে এক ডাকাত সদস্য ডান পায়ে গুলিবিদ্ধ হয়। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে রামদাসহ দেশীয় অস্ত্র-শস্ত্র উদ্ধার করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

basic-bank

Be the first to comment on "গোপালগঞ্জে গুলিবিদ্ধ ডাকাত সদস্যকে আটক"

Leave a comment

Your email address will not be published.


*