শিরোনাম

চরবৃত্তির অভিযোগে দিল্লিতে আটক পাক দূতাবাসের অফিসার

নিউজ ডেস্ক :চরবৃত্তির অভিযোগে পাক দূতাবাসের এক অফিসারকে আটক করল দিল্লি পুলিশ। আটক করা হয়েছে তাঁর দুই সঙ্গীকেও। আজ বৃহস্পতিবার সকালে তাঁদের আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে এ দিন বেলা সাড়ে ১১টা নাগাদ বিদেশ মন্ত্রকের অফিসে জরুরি তলব করা হয়েছে ভারতের নিযুক্ত পাক রাষ্ট্রদূত আব্দুল বাসিতকে।

দিল্লি পুলিশ সূত্রের খবর, আটক হওয়া পাক দূতাবাসের ওই কর্মীর নাম মহম্মদ আখতার। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ভারতের সেনা বাহিনীর গোপন তথ্য তিনি পাকিস্তানে ফাঁস করে দিতেন। তাঁর কাছ থেকে বেশ কিছু গোপন নথিও মিলেছে।

দীর্ঘ দিন ধরেই দিল্লি পুলিশের কাছে ওই অফিসারের বিরুদ্ধে তথ্য ফাঁসের খবর আসছিল। উপযুক্ত প্রমাণ না পাওয়ায় তাঁকে হাতেনাতে ধরা যাচ্ছিল না। এ দিন ভারতীয় সেনার গোপন নথি-সহ তাঁকে পাকড়াও করা হলেও দূতাবাসের কর্মী হওয়ায় এখনও তাঁকে গ্রেফতার করা হয়নি। জিজ্ঞাসাবাদ চলছে। দিল্লি পুলিশের অপরাধদমনকারী শাখা স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে বিষয়টি সবিস্তারের জানিয়েছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

basic-bank

Be the first to comment on "চরবৃত্তির অভিযোগে দিল্লিতে আটক পাক দূতাবাসের অফিসার"

Leave a comment

Your email address will not be published.


*