শিরোনাম

চীনের প্রেসিডেন্টের সাথে খালেদা জিয়ার বৈঠক

নিউজ ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠক শেষ হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে এই বৈঠক শুরু হয়েছিলো। ফখরুল ইসলাম জানান, বাংলাদেশ ও চীনের স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও আরও অনেক বিষয় নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে।

এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং তার সফর সঙ্গিরা দুই দিনের সফরে ঢাকায় পৌঁছান। ১৪ অক্টোবর শুক্রবার সকাল ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। এরপর তাকে উষ্ণ অভ্যর্থনা দেয়া হয়।

এরপর শুক্রবার বিকেল চারটায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং শেখ হাসিনার উপস্থিতিতে দুই দেশের প্রতিনিধিরা চুক্তি ও সমঝোতায় স্বাক্ষর করেন। দুই দেশের মধ্যে মোট ২৭টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

চীনা প্রেসিডেন্টের সঙ্গে ১৩ সদস্যের একটি সফরসঙ্গী রয়েছে। পাশাপাশি রয়েছেন ৩৩ সদস্যের সরকারি কর্মকর্তা এবং ৩৪ সদস্যের নিরাপত্তা কর্মকর্তা ও মিডিয়াকর্মী থাকছেন।

১৯৮৬ সালের পর দীর্ঘ ৩০ বছর পর বাংলাদেশ সফরে এলেন কোন চীনা প্রেসিডেন্ট। ৮৬ সালে মার্চ মাসে সেবার বাংলাদেশ সফরে এসেছিলেন চীনের প্রেসিডেন্ট লি জিয়াননিয়ান।

বিমানবন্দরে বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ করে নান্দনিক মোটর শোভাযাত্রায় চীনা প্রেসিডেন্টকে রাজধানীর খিলক্ষেতে অবস্থিত হোটেল লা মেরিডিয়ানে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছু সময় রেস্ট নেয়ার পর বিকেল ৩টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট।

basic-bank

Be the first to comment on "চীনের প্রেসিডেন্টের সাথে খালেদা জিয়ার বৈঠক"

Leave a comment

Your email address will not be published.


*