শিরোনাম

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৩

নিউজ ডেস্ক : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামে দুটি বাস ও একটি আলমসাধুর ত্রিমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আজ সকাল ১০টার দিকে মনোহরপুর সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ১৩ জন আহত হয়েছেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, সকাল ১০টার দিকে ঢাকা থেকে জীবননগর ঘুরে দর্শনার দিকে আসছিল পূর্বাশা পরিবহনের যাত্রীবাহী একটি বাস। বাসটি জীবননগরের মনোহরপুর গ্রামের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি শাপলা পরিবহনের বাস ও একটি আলমসাধুর সাথে ত্রিমুখি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় পূর্বাশা পরিবহনের হেলপার স্বপন আলী (২৮) ও অজ্ঞাত পরিচয় একজন আলমসাধু চালক। এছাড়া আহত হয় ১৩ জন। তাদেরকে চুয়াডাঙ্গা, জীবননগর ও যশোর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শিরা জানায়, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে রাস্তা ছিল পিছল। এ কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

basic-bank

Be the first to comment on "চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৩"

Leave a comment

Your email address will not be published.


*