শিরোনাম

জাতীয় অধ্যাপক এম আর খানের মৃত্যুতে স্পিকারের শোক

নিউজ ডেস্ক : দেশের বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও জাতীয় অধ্যাপক এম আর খানের মৃত্যুতে স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। আজ এক শোক বার্তায় স্পিকার বলেন, অধ্যাপক এম আর খান ছিলেন একজন মানব দরদী, নির্লোভ ও চিকিৎসকদের চিকিৎসক। তিনি আজীবন মানবতার সেবায় কাজ করে গেছেন। তিনি ছিলেন চিকিৎসা সেবার বাতিঘর। তার মৃত্যুতে দেশের চিকিৎসা জগতের এক অপূরনীয় ক্ষতি হয়েছে। তিনি এ মহান ব্যাক্তির আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। জাতীয় অধ্যাপক প্রফেসর এম আর খানের মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ.স. ম ফিরোজ পৃথক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

basic-bank

Be the first to comment on "জাতীয় অধ্যাপক এম আর খানের মৃত্যুতে স্পিকারের শোক"

Leave a comment

Your email address will not be published.


*