শিরোনাম

জাতীয় জাদুঘর থেকে জিয়ার স্বাধীনতা পদক অপসারণ

নিউজ ডেস্ক : সরকারের সিদ্ধান্তের পর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে দেওয়া স্বাধীনতা পদক জাতীয় জাদুঘর থেকে অপসারণ করা হয়েছে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা গিয়ে যাদুঘর থেকে পদক নিয়ে আসেন। সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর জনকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সংস্কৃতি মন্ত্রী জানান, পদকটি জাতীয় জাদুঘরের গ্যালারিতে ছিল না। এটি স্টোররুমে আরও অসংখ্য সংগ্রহের সঙ্গে সংরক্ষিত ছিল। সম্প্রতি জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পদক বাতিলের সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী, তারা জাদুঘরের সঙ্গে যোগাযোগ করেন। চিঠি দিয়ে পদকটি ফেরত চান। সর্বশেষ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা শাহবাগে জাতীয় জাদুঘরে গিয়ে জিয়াউর রহমানের স্বাধীনতা পদকটি নিয়ে এসেছেন।
বুধবার সংস্কৃতি সচিব আকতারী মমতাজ বলেন, জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্তে পদক বাতিল করা হয়েছে। এর পর পরই মিউজিয়াম থেকে পদকটি নিতে আমাদের চিঠি দেয়া হয়। ওই কমিটি পুরস্কার দেয়, ওই কমিটিই পুরস্কারটি প্রত্যাহার করেছে।
বিএনপি জামাত জোট সরকার ২০০৩ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে জিয়াউর রহমানকেও মরনোত্তর পদক প্রদান করে। তখন থেকেই সমালোচনা ছিল, জাতির জনকের সঙ্গে একই প্রদক প্রদানের মাধ্যমে জিয়াকে বিশেষভাবে মহিমান্বিত করার চেষ্টা করা হয়েছে, যার যোগ্য তিনি ছিলেন না। এর ফলে জাতির জনককে অবমাননা করা হয়েছে অভিযোগ করে দুরভিসন্ধির তীব্র সমালোচনা করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক বীর উত্তম জিয়াউর রহমানকে দেওয়া এই পদক বাতিলের সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। এর বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারিও রয়েছে তাদের। পঁচাত্তরের পটপরিবর্তনে রাষ্ট্রক্ষমতায় আসা জিয়া বিএনপি প্রতিষ্ঠা করেন।

basic-bank

Be the first to comment on "জাতীয় জাদুঘর থেকে জিয়ার স্বাধীনতা পদক অপসারণ"

Leave a comment

Your email address will not be published.


*