শিরোনাম

মাহমুদুর রহমানের মুক্তিতে বাধা নেই

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণের চেষ্টা ও হত্যা ষড়যন্ত্রের মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। সব মামলায় জামিন পাওয়ায় এখন তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। বুধবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে মাহমুদুর রহমানের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মমতাজউদ্দিন ফকির। এ জে মোহাম্মদ আলী জানান, এই মামলায় জামিন পাওয়ায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে থাকা সবকটি মামলায় জামিন পেয়েছেন। তাই এখন তার মুক্তি পেতে বাধা নেই।

basic-bank

Be the first to comment on "মাহমুদুর রহমানের মুক্তিতে বাধা নেই"

Leave a comment

Your email address will not be published.


*