শিরোনাম

জার্মানিতে ট্রেনে সন্ত্রাসী হামলা, আহত ২১

নিউজ ডেস্ক: জার্মানির বাভারিয়া প্রদেশের উরজবার্গ শহরের কাছে একটি ট্রেনে সন্ত্রাসী হামলা চালিয়েছে এক দুর্বৃত্ত। এতে কমপক্ষে ২১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় উরজবার্গ এবং ওশেনফুর্ট শহরের মধ্যে চলাচলকারী ট্রেনের যাত্রীদের চাপাতি দিয়ে কোপাতে থাকে এক অজ্ঞাত দুর্বৃত্ত।

স্থানীয় একটি রেডিওর খবরে বলা হয়, হামলাকারী ব্যক্তিকে পুলিশ গুলির করার আগে অন্তত ২১ যাত্রীকে কুপিয়ে আহত করে ওই দুর্বৃত্ত। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

তবে কী কারণে এ হামলা চালানো হয়েছে তা জানা যায়নি। হামলাকারী সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি।

basic-bank

Be the first to comment on "জার্মানিতে ট্রেনে সন্ত্রাসী হামলা, আহত ২১"

Leave a comment

Your email address will not be published.


*