শিরোনাম

জায়ফলে দূর হবে ব্রণ

নিউজ ডেস্ক:সুগন্ধি মশলা হিসেবে পরিচিত জায়ফল গুণাগুণ অনেক বেশি। খাবারের স্বাদ আর সুগন্ধ বৃদ্ধিতে আর মাংস নরম করতে এর কোন জুড়ি নেই। শুধু রান্নার কাজেই নয়, জায়ফলের রয়েছে অনন্য কিছু গুণ। সেরকমই একটি গুণ হলো ব্রণ দূর করতে এর ব্যবহার।

জায়ফল ইংরেজিতে নাটমেগ নামে পরিচিত, যার বৈজ্ঞানিক নাম মাইরিসটিকা ফ্রাগরেন্স। জায়ফলের মধ্যে `মেইস` নামক একটি উপাদান আছে, যা ফাংগাস এবং ব্যাকটেরিয়া প্রতিরোধী। ব্রণের মূল কারণ হলো মুখের ত্বকে ব্যাকটেরিয়া এবং ফাংগাসের আক্রমণ।

ব্রণ দূর করতে প্রথমে একটি বাটিতে জায়ফল গুঁড়া, মধু এবং একটু দুধ নিন। এবার ভালো করে এগুলো এমনভাবে মেশান যেন তা পেস্টের মতো হয়। এইরকম পেস্ট বানিয়ে প্রতিদিন রাতে ঘুমানোর আগে ব্রণে আক্রান্ত জায়গাগুলোতে ভালোভাবে লাগান। পরদিন সকালে হালকা ভাবে মুখ ধুয়ে ফেলুন। এভাবে প্রতিদিন ব্যবহারে আপনি নিজেই ফলাফল টের পাবেন।

 

basic-bank

Be the first to comment on "জায়ফলে দূর হবে ব্রণ"

Leave a comment

Your email address will not be published.


*