শিরোনাম

জিতলেন ট্রাম্প, লালে-লাল ব্রিটিশ ধনকুবের!

নিউজ ডেস্ক : কথায় বলে, ‘রতনে রতন চিনে, ভোমরায় চিনে মধু; ইস্টিমারের সারেং চিনে চিংড়ি মাছ আর কদু (লাউ)’। প্রবাদবাক্যটি যে নেহাত ‘বলার জন্য বলা’- এমন নয় তা যেন ফের প্রমাণিত হলো। তাই তো মার্কিন ধনকুবের ডোনাল্ড ট্রাম্প যখন সকল জরিপ, জনমত ও স্রোতের বিপরীতে নৌকা বেয়ে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, তখন এক ব্রিটিশ ধনকুবের হয়ে গেলেন লালে-লাল। তার অ্যাকাউন্টে ঢুকে গেল ১২ লাখ পাউন্ড। ট্রাম্পের মতো তিনিও নিশ্চিত ছিলেন নির্বাচনে ট্রাম্পের জয় নিয়ে। তাই তার পক্ষে ধরেছিলেন বাজি। অতঃপর…

কিন্তু কে এই ব্রিটিশ ধনকুবের যিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে এত বড় অংকের বাজি ধরলেন? তিনি ৬০ বছর বয়সী ভিনসেন্ট চেঙ্গিজ। তার সারাজীবনের অভিজ্ঞতা তাকে ইঙ্গিত দিয়েছিল, নির্বাচনে ট্রাম্পই জিতবেন। তাই এতটুকুও কুণ্ঠাবোধ করেননি বাজি ধরতে।

বাজি জেতার পর মেট্রো ইউকে-কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই ব্যবসায়ী বলেন, ”ট্রাম্প সত্যি সত্যিই জিতে গেছেন দেখে লোকজনকে হতবাক হতে দেখে আমি নিজেই বরং অবাক হয়েছি। …আমি ঘুমাতে যাচ্ছিলাম। এমন সময় ফক্স নিউজে সুইচ অন করেই বুঝে যাই লোকজন যতোই যা বলুক, হিলারি জিততে পারবেন না। তাই আমি টিভি দেখা চালিয়ে যেতে থাকি।”

ট্রাম্প জেতায় তিনি খুশি হয়েছেন কিনা তা অবশ্য মিডিয়াকে জানাতে রাজি হননি চেঙ্গিজ। তবে বাজি জেতায় তিনি ব্যাপক আনন্দিত। একইসঙ্গে এই ব্রিটিশ ধনকুবের মনে করেন, ট্রাম্পের সময়ে বিভিন্ন খাতে ব্যাপক পরিবর্তন আসবে। তার (ট্রাম্পের) কিছু পলিসি খুবই ভাল। তবে কিছু পলিসি তাকে ঢেলে সাজাতে হবে বলে মনে করেন চেঙ্গিজ।

চেঙ্গিজ বলেন, ট্রাম্প আমেরিকাকে নিয়ে ভিন্নভাবে ভাবছেন। ট্রাম্প যে চাকরি বাকরি আমেরিকায় আবার ফিরিয়ে আনতে চাইছেন সেটা খুবই ইতিবাচক। আমেরিকা ও ইউরোপে এখন প্রবৃদ্ধির চাকা থেমে গেছে। আমেরিকার মতো ইউরোপ থেকেও চাকরি বাকরি সব চলে যাচ্ছে চীন আর দূর প্রাচ্যে। এ অবস্থার পরিবর্তন দরকার। সূত্র: metro.co.uk

basic-bank

Be the first to comment on "জিতলেন ট্রাম্প, লালে-লাল ব্রিটিশ ধনকুবের!"

Leave a comment

Your email address will not be published.


*