শিরোনাম

রংপুরে চার্জশিটভুক্ত ৪২ আসামি কারাগারে

নিউজ ডেস্ক : রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতের এক কর্মীসহ বিভিন্ন মামলায় চার্জশিটভুক্ত ৪২ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার সকাল ৯টার দিকে রংপুর জেলা পুলিশ কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক জানান, অভিযানে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন মামলায় চার্জশিটভুক্ত ৪২ আসামিকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে তারাগঞ্জ উপজেলার আবদুর রহিম নামে এক জামায়াতকর্মীও রয়েছেন। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

basic-bank

Be the first to comment on "রংপুরে চার্জশিটভুক্ত ৪২ আসামি কারাগারে"

Leave a comment

Your email address will not be published.


*