শিরোনাম

জুলহাজ-তনয় হত‌্যা: ৮ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিল

নিউজ ডেস্ক : সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয় হত‌্যার দুই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ফের আলোচিত ওই ঘটনায় হওয়া হত্যা ও অস্ত্র আইনের মামলায় মঙ্গলবার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। মামলার তদন্ত কর্মকর্তারা প্রতিবেদন দিতে ব‌্যর্থ হলে ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন ৮ ফেব্রুয়ারি নতুন দিন ঠিক করে দেন।

এবার নিয়ে তদন্ত প্রতিবেদন জমার তারিখ নয়বার পেছানো হলো বলে আদালত সংশ্লিষ্ট পুলিশ সদস্য নূরুল ইসলাম জানিয়েছেন। এর আগে গতবছরের ১৩ ডিসেম্বর প্রতিবেদন জমা দেওয়ার দিন ছিল।
হত্যা মামলাটি তদন্ত করছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী এবং অস্ত্র মামলার তদন্তকর্তা একই ডিবির পরিদর্শক নুরুল আফসার। ২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা ইউএসএইডের কর্মকর্তা জুলহাস মান্নান ও মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে।

জুলহাজ বাংলাদেশে সাব্কে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনার প্রটোকল কর্মকর্তা ছিলেন। তিনি রূপবান নামের একটি ম্যাগাজিন সম্পাদনাও করতেন। জুলহাজের সঙ্গে নিহত তনয় নাট্য সংগঠন লোক নাট্যদলের শিশু সংগঠন পিপলস থিয়েটার এ জড়িত ছিলেন।

basic-bank

Be the first to comment on "জুলহাজ-তনয় হত‌্যা: ৮ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিল"

Leave a comment

Your email address will not be published.


*