শিরোনাম

ঝালকাঠিতে নৈশপ্রহরী হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে

নিউজ ডেস্ক : ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের মানপাশা বাজারের নৈশপ্রহরী হারুন সরদার হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ রবিবার সকালে মানপাশা বাজার এলাকা থেকে পাঁচ শতাধিক নারী পুরুষ বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে জড়ো হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা। মনববন্ধন চলাকালে নৈশপ্রহরী হারুন সরদার হত্যার বিচার দাবি করে বক্তব্য দেন, নথুল্লাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গির সরদার, সাইদুর রহমান সেন্টু, নিহতের ফুপাতো বোন নাসিমা আক্তার, মানপাশা গ্রামের শেখ সাবের আহম্মেদ ও আকবর উদ্দিন।
বক্তারা অভিযোগ করেন, বিনয়কাঠি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের নেতৃত্বে নৈশপ্রহরী হারুন সরদারকে হত্যা করা হয়েছে। হত্যাকারী প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। নৈশপ্রহরি হারুন সরদার হত্যার সাথে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কাছে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।
গত বুধবার সকাল ১০টার দিকে ঝালকাঠিতে সদর উপজেলার মানপাশা বাজারের পাশের একটি গাছে নৈশপ্রহরি হারুন সরদারের (৪৫) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বজন ও এলাকাবাসীর দাবি তাকে হত্যার পরে মৃতদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।

basic-bank

Be the first to comment on "ঝালকাঠিতে নৈশপ্রহরী হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে"

Leave a comment

Your email address will not be published.


*