শিরোনাম

বাংলাদেশ সিরিজেও হেলমেট পরবেন না রেইফেল?

নিউজ ডেস্ক : পল রেইফেলের কথা মনে আছে? মুম্বাই টেস্ট দেখে থাকলে মনে না থাকার কোনো কারণ নেই। ভারতের ফিল্ডিংয়ের সময় ভুবনেশ্বর কুমারের থ্রো সরাসরি এসে মাথায় লাগলে মাঠেই পড়ে যান আম্পায়ার রেইফেল।

শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয়েছিল তাকে। এরপরও স্বভাব বদলাতে চান না এই সাবেক অজি পেসার! বললেন, হেলমেট তার মোটেও পছ্ন্দ নয়।
তবে এখানে বাংলাদেশ সিরিজের প্রসঙ্গ আসল কীভাবে? কারণ ক্রিকইনফোর সৌজন্যে জানা গেছে, আসন্ন বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজেই তিনি আবারও মাঠে ফিরতে পারেন। তবে মোটেও হেলমেট পরবেন না। অমন ভারী একটা বস্তু টানা পাঁচদিন মাথায় নিয়ে মাঠে দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয়না! মুম্বাই টেস্টের সেই ঘটনায় তার মৃত্যুও হতে পারত। কিন্তু তেমন বড় কিছুই হয়নি। স্রেফ বিশ্রামে থেকেই সুস্থ হয়ে উঠেছেন তিনি। এই ঘটনা নিয়েও তার রসিকতা, “কয়েকদিন ধরে শরীরটা ভালো যাচ্ছিল না, একটু বিশ্রামের দরকার হয়ে পড়েছিল। ”

হেলমেট কেন পরবেন না? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “অসম্ভব! এত ভারী একটা জিনিস আমি মাথায় কেন রাখব? ওই বস্তুটা পরলে আমার মাথা গরম হয়ে যায়। কানে তেমন শুনতেও পাইনা। অথচ আম্পায়ারের জন্য দেখার পাশাপাশি শোনাটাও জরুরী। ”

তাহলে এর সমাধান কী হতে পারে? প্রশ্ন করতেই সিরিয়াস হয়ে রেইফেল বললেন, “একজন আম্পায়ারের মূল কাজ হলো তীক্ষ্ণ দৃষ্টিতে সবকিছু পর্যবেক্ষণ করা। আমি হয়তো ঐ ঘটনার সময় কয়েক সেকেন্ডের জন্য অন্যমনষ্ক ছিলাম।

basic-bank

Be the first to comment on "বাংলাদেশ সিরিজেও হেলমেট পরবেন না রেইফেল?"

Leave a comment

Your email address will not be published.


*