শিরোনাম

টসে জিতে ফিল্ডিং নিল বরিশাল বুলস

নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর আজকের প্রথম ম্যাচে টসে জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে বরিশাল বুলস। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ মুখোমুখি হয়েছে মুশফিকুর রহিমের বরিশাল বুলস এবং তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস।

প্রথম ম্যাচে হেরেও টানা দুই ম্যাচে জয় পেয়েছে বরিশাল। গতকাল রাজশাহী কিংসের বিপক্ষে অভূতপূর্ব জয় আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে বরিশাল বুলসের। অন্যদিকে প্রথম ম্যাচ জিতে পরের দুই ম্যাচে হেরে গিয়ে বিপদে আছে চিটাগং। পয়েন্ট টেবিলের ৬ নম্বরে দলটির অবস্থান।

মুশফিক এবং শাহরিয়ার নাফীস ফর্মে থাকায় ব্যাটিংয়ে অনেকটা এগিয়ে বরিশাল। গত ম্যাচেও এই দুজন হাফ সেঞ্চুরি করেছেন। বল হাতে আছে আল-আমিন, থিসারা পেরেরা। অন্যদিকে তারকাবহুল দল চিটাগং ভাইকিংসের অবস্থা অনেকটা হ য ব র ল। গত ম্যাচ হারার পর তামিম ইকবাল ব্যাটসম্যানদের ওপর দায় চাপিয়েছিলেন। এনামুল হক বিজয়, শোয়েব মালিক, ডোয়াইন স্মিথদের একই সুতায় গাঁথতে হবে তামিমকে।

দিনের অপর খেলায় মুখোমুখি হবে এখন পর্যন্ত জয় না পাওয়া মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং সাকিব আল হাসানের তারকাবহুল দল ঢাকা ডায়নামাইটস। ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও সনি সিক্স।

basic-bank

Be the first to comment on "টসে জিতে ফিল্ডিং নিল বরিশাল বুলস"

Leave a comment

Your email address will not be published.


*