শিরোনাম

একটি জয়ের লক্ষ্যে ঢাকার মুখোমুখি কুমিল্লা

নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর চতুর্থ আসরে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি বর্তমান চ্যাম্পিয়ন মাশরাফি বিন মুর্তজার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাশ বাহিনীর এই করুণ অবস্থায় অনেকেই অবাক। গত তিন ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে কুমিল্লা। এমতাবস্থায় আজ সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে মাশরাফিরা।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচ হিসেবে ঢাকা-কুমিল্লার লড়াই শুরু হবে সন্ধ্যা ৭টায়। গতবারের চেয়ে এবার অনেকটাই ভারসাম্যপূর্ণ দল কুমিল্লা। তবু জয়ের দেখা পাচ্ছে না মাশরাফির দল। সবাই বলে, নেতা মাশরাফির হাতে নাকি জাদুর কাঠি আছে। সেই জাদুর কাঠির পরশের অপেক্ষায় কুমিল্লা।

অন্যদিকে অল-রাউন্ডারদের নিয়ে তারকাবহুল দল ঢাকা ডায়নামাইটস। গত তিন ম্যাচের দুটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে। অধিনায়ক সাকিব, নাসির, মোসাদ্দেক, সাঙ্গাকারা, ব্রাভো, বোপারাদের নিয়ে ঢাকা ডায়নামাইটসে যেন চাঁদের হাট। কুমিল্লাও নিশ্চয়ই আজ তাদের প্রথম জয় তুলে নিতে চাইবে।

basic-bank

Be the first to comment on "একটি জয়ের লক্ষ্যে ঢাকার মুখোমুখি কুমিল্লা"

Leave a comment

Your email address will not be published.


*