নিউজ ডেস্ক : নেটওয়ার্ক সম্প্রসারণে রাষ্ট্রায়ত্ব টেলিকম অপারেটর টেলিটক ও নোকিয়া এবং অ্যালকাটেলের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সচিবালয়ে বুধবার (১১ জানুয়ারি) বিদেশি টেলিযোগাযোগ অবকাঠামো নির্মাণকারী এ দুটি সংস্থার সঙ্গে চুক্তি হয়। এ সময় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম উপস্থিত ছিলেন।
দুটি চুক্তিতে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গিয়াস উদ্দিন আহমেদ এবং নকিয়ার দক্ষিণ এশিয়ার মার্কেট ইউনিটের হেড নিকোলাস বাওভিরট ও অ্যালকাটেল-লুসেন্ট-সাংহাই বেল’র কান্ট্রি হেড রোল্যান্ড রেনিয়ার স্বাক্ষর করেন।
টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণে নোকিয়া-অ্যালকাটেল

Be the first to comment on "টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণে নোকিয়া-অ্যালকাটেল"